২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা কঠোরতর করবে ইইউ

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চিকে নতুন করে দণ্ড দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

স্টকহোম, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চিকে নতুন করে দণ্ড দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করবে বলে জানিয়েছে। ফ্রান্স ও ব্রিটেন মিয়ানমারের ওপর অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত মঙ্গলবার রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সু চিকে ১৮ মাসের গৃহবন্দিত্বের দণ্ড দিয়েছে। সুইডেন বলেছে, ইইউ "মিয়ানমারের সামরিক জান্তার ওপর অর্থনৈতিকসহ নিষেধাজ্ঞার মাত্রা আরও জোরালো করবে।" এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সু চির শিগগির নিঃশর্ত মুক্তি দাবি করে সুইডেন বলেছে, "দাও অং সান সু চিকে ভুলভাবে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগনামার প্রক্রিয়ায় ২০ বছর পার হয়েছে। এটি জাতীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।" ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, আগামী বছরের নির্বাচন থেকে সু চিকে দূরে রাখতে সামরিক জান্তার একটি রাজনৈতিক পদক্ষেপ ওই রায়। সারকোজির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "ওই অন্যায় রায়ের মাধ্যমে বার্মার কর্তৃপক্ষ আন্তর্জাতিক স