২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের ময়নাতদন্ত শেষ করেছে করোনোর অফিস

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি সম্পন্ন করেছে লস এঞ্জেলেসের করোনার অফিস। তবে জ্যাকসনের মৃত্যুর কারণ তদন্ত শেষ না হওয়ায় বিস্তারিত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

লস এঞ্জেলেস, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি সম্পন্ন করেছে লস এঞ্জেলেসের করোনার অফিস। তবে জ্যাকসনের মৃত্যুর কারণ তদন্ত শেষ না হওয়ায় বিস্তারিত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। লস এঞ্জেলেসের পুলিশ বিভাগের মুখপাত্র বলেছেন, জ্যাকসনের মৃত্যুর কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোয়েন্দারা ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তদন্ত কখন শেষ হবে তিনি তা বলেননি এবং এ ব্যাপারে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছেন। কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকসনের লাশ লস এঞ্জেলেসের ফরেস্ট লন সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। তবে এ খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সমাধিস্থলের মুখপাত্রও এ ব্যাপারে কিছু বলেননি। গত ২৫ জুন ৫০ বছর বয়সী জ্যাকসনের হঠাৎ মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ। বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের জন্য জ্যাকসনের কড়া ওষুধ প্রপোফোল সেবনের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন কর্মকর্তারা। পুলিশ ও ফেডারেল গোয়েন্দারা ইতোমধ্যেই জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসকের বাড়ি ও কয়েকটি কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪১ ঘ.