ইয়াঙ্গুন, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ----- সেনা শাসিত মিয়ানমার আদালত মঙ্গলবার রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করেছে। রায়ে অতিরিক্ত ১৮ মাসের গৃহবন্দিত্বের দণ্ড পেয়েছেন সু চি।
আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর সেনা সরকারের নির্দেশে তাৎক্ষণিকভাবে তা ১৮ মাস কমানো হয়। বলা হয়, সু চি বাকি ১৮ মাস তার ইয়াঙ্গুনের বাড়িতেই কাটাতে পারবেন।
ওদিকে, সু চির পাশাপাশি বিচার হওয়া মার্কিন নাগরিক জন ইয়েত্তাওকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় সু চিকে দোষী সাব্যস্ত করা হবে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। জান্তা সরকারের সমালোচকরা এ রায়কে ২০১০ সালের নির্বাচন থেকে সু চিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা বলেই মন্তব্য করেছেন।
মঙ্গলবার রায় ঘোষণার সময় বিচারক বলেন, " অং সান সু চি আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। একারণে আমি তাকে তিনবছরের কারাদণ্ড দিচ্ছি।"
রায় দেওয়ার কয়েক মুহূর্ত পরই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মুয়াং ও আদালতের সামনে দাঁড়িয়ে বলেন, " জান্তা তার সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি বলেন, সু চি মিয়ানমারের স্বাধীনতার নায়ক অং সান এর মেয়ে-- এ বিষয়টিসহ গণতন্ত্রের রোডম্যাপের পথে বিঘ
bdnews24