কাবুল, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিদ্রোহী সহিংসতা এবং হুমকির মুখে আফগানিস্তানে ২০ আগস্টের নির্বাচনের প্রস্তুতি ব্যহত হচ্ছে। হুমকির কারণে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে আতঙ্কিত ভোটাররাও। জাতিসংঘ রোববার একথা বলেছে।
আসন্ন নির্বাচনের আগে ইস্যুকৃত এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানদের ভোটাধিকার চর্চার সক্ষমতার পথে হুমকি হয়ে আছে অনিরাপত্তা।
সহিংসতার আশঙ্কার পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ ভয়ভীতি প্রদর্শনের মতো বিদ্রোহী তৎপরতার কারণে নির্বাচনী প্রচারাভিযান চালানো কিংবা নির্বিঘে
bdnews24