২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ ও মসুলে বোমা হামলায় নিহত ৩৩

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে সোমবার দুটো ট্রাক বোমা হামলায় ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওদিকে, বাগদাদে দুটি গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

বাগদাদ, আগস্ট ১০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে সোমবার দুটো ট্রাক বোমা হামলায় ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওদিকে, বাগদাদে দুটি গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাগদাদে নির্মাণ কর্মীদের লক্ষ্য করে ওই দুটি গাড়িবোমা হামলা হয়। এর আগে গত সপ্তাহে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় মসুলের বাইরে একটি শিয়া মসজিদে ৩৮ জন নিহত হয়েছিল। ইরাকে গত ১৮ মাসে বিদ্রোহী তৎপরতা কমে এলেও মসুল ও অন্য কয়েকটি এলাকায় তা এখনও প্রকট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৫ ঘ.