২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে এইচ১এন১ ফ্লুতে প্রথম মৃত্যু

সোয়াইন ফ্লু'র এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু রোববার নিশ্চিত করেছে ইরাক। ইরাকের উপস্বাস্থ্যমন্ত্রী অমর আল-খুজাই বলেছেন, "দীনহীন অবস্থায় দিনাতিপাত করা অসুস্থ এক তরুণী সোয়াইন ফ্লুতে মারা গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

বাগদাদে, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- --- সোয়াইন ফ্লু'র এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু রোববার নিশ্চিত করেছে ইরাক। ইরাকের উপস্বাস্থ্যমন্ত্রী অমর আল-খুজাই বলেছেন, "দীনহীন অবস্থায় দিনাতিপাত করা অসুস্থ এক তরুণী সোয়াইন ফ্লুতে মারা গেছে।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত জুনে এইচ১এন১ ফ্লুকে মহামারী ঘোষণা করে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ফ্লুতে আক্রান্ত হতে পারে বিশ্বের ২ বিলিয়ন মানুষ। এপ্রিলে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবের পর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বে ইতোমধ্যেই ৮০০রও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ ঘ.