মুম্বাই, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড রাজ্যে ভূমিধসে অন্ততপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। পুলিশ রোববার একথা জানিয়েছে।
প্রচণ্ড বৃষ্টিঝড়ে সৃষ্ট ভূমিধসে পার্বত্য পিথরাগড়ে ভেসে গেছে তিনটি গ্রাম। স্থানীয় পুলিশ কর্মকর্তা এমএস সথনাম একথা বলেছেন।
তিনি বলেন, শনিবার থেকে শুরু করা উদ্ধার অভিযান খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হলেও এ পর্যন্ত ১৭ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, "বৃষ্টি এখন থেমে গেছে এবং উদ্ধারকাজ পুরোদমে চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৯ ঘ.
bdnews24