২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় শীর্ষ জঙ্গি 'নিহত'

ইন্দোনেশিয়ায় শীর্ষ জঙ্গি নেতা নূরদিন মোহাম্মদ টপ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ জাভার কেন্দ্রস্থলে শুক্রবার থেকে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন এক লোককে গুলি করে হত্যা করে। ওই ব্যক্তিই টপ বলে ধারণা করছে পুলিশ। লাশ সনাক্তের জোর চেষ্টাও চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি সূত্র শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 05:20 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

কেদু, ইন্দোনেশিয়া, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় শীর্ষ জঙ্গি নেতা নূরদিন মোহাম্মদ টপ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ জাভার কেন্দ্রস্থলে শুক্রবার থেকে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন এক লোককে গুলি করে হত্যা করে। ওই ব্যক্তিই টপ বলে ধারণা করছে পুলিশ। লাশ সনাক্তের জোর চেষ্টাও চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি সূত্র শনিবার একথা জানিয়েছে। মালয়শিয়ায় জন্মগ্রহণকারী টপ গত মাসে জাকার্তার দুটি বিলাসবহুল হোটেলে হামলার সন্দেহভাজনের তালিকায় শীর্ষে রয়েছে। জাকার্তার হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট এবং রিজ কার্লটনে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে কমপক্ষে নয় জন নিহত ও ৩৩ জন আহত হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো যেকোনো মূল্যে ওই হামলাকারীদের ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছিলেন, যদি টপকে হত্যা বা আটক করা সম্ভব তাহলে সে ঘটনাকে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর জন্য একটি অভ্যুত্থান হিসেবে দেখা হবে এবং ভবিষ্যতে দেশে এ ধরনের হামলা কমাতেও তা সহায়ক হবে। পুলিশ শুক্রবার থেকে বিভিন্নস্থানে তল্লাশি চালাচ্ছে। জাকার্তার হোটেল দুটিতে হামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশের দুটি সূত্র জানিয়েছে, জাকার্তা থেকে ২৫০ মাইল দক্ষিণপূর্বে তেমানগুঙে অভিযানের সময় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে-ই টপ। একটি সূত্র বলেছে, "তাকে গুলি করে হত্যা করা হয়েছে।" ওই এলাকার রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি পুলিশের ঘেরাও করা এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা দুই জঙ্গিকে হত্যা করেছে। ন্যাশনাল পুলিশের মুখপাত্র নানান সুকর্ণ বলেন, "এটা খুবই তাৎপর্যপূর্ণ। তেমানগুঙে যে ব্যক্তিকে হত্যা করা হচ্ছে আমাদের ধারণা সে নূরদিন।" গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নূরদিন জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়াহ'র নেতা। এ সংগঠনটি ২০০২ সাল থেকে ইন্দোনেশিয়ায় সিরিজ বোমা হামলা চালিয়ে আসছে। ২০০৩ সালে জাকার্তার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে, ২০০৪ সালে জাকার্তার অস্ট্রেলীয় দূতাবাসে এবং ২০০৫ সালে বালিতে হামলার পরিকল্পনাকারী হিসেবেও টপকে সন্দেহ করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২২২ ঘ.