২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে শিয়াদের লক্ষ্য করে হামলায় নিহত ৩৬

ইরাকের উত্তরাঞ্চলে মসুল নগরীর একটি শিয়া মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া বাগদাদে পরপর আরও কয়েকটি বোমা হামলায় নিহত হয়েছে আরও ৬ জন। পুলিশ একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মসুল, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলে মসুল নগরীর একটি শিয়া মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া বাগদাদে পরপর আরও কয়েকটি বোমা হামলায় নিহত হয়েছে আরও ৬ জন। পুলিশ একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১) পুলিশ জানিয়েছে মসুলে মসজিদের সামনে হামলায় আহত হয়েছে ৮৮ জন। মুসল্লিরা নামাজ শেষে বাইরে বেরোনোর সময় হামলাটি চালানো হয়। ইরাকে শিয়াদের ওপর কয়েক সপ্তাহে এনিয়ে কয়েকটি হামলা হল। আগের শুক্রবার বাগদাদে কয়েকটি শিয়া মসজিদের সামনে বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছিল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল কায়েদা ও অন্যান্য সুন্নি বিদ্রোহী গোষ্ঠীগুলো শিয়া ও সুন্নিদের মধ্যে সা