২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক বিচারক হচ্ছেন সোটোমেয়র

সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক বিচারক পদে বৃহস্পতিবার সোনিয়া সোটোমেয়রকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সিনেট ৬৮-৩১ ভোটে প্রেসিডেন্ট ওবামা মনোনীত সোটোমেয়রকে চূড়ান্ত অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক এবং তৃতীয় নারী বিচারক হতে চলেছেন ৫৫ বছর বয়সী সোটোমেয়র। শনিবার তিনি শপথ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ওয়াশিংটন, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক বিচারক পদে বৃহস্পতিবার সোনিয়া সোটোমেয়রকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সিনেট ৬৮-৩১ ভোটে প্রেসিডেন্ট ওবামা মনোনীত সোটোমেয়রকে চূড়ান্ত অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক এবং তৃতীয় নারী বিচারক হতে চলেছেন ৫৫ বছর বয়সী সোটোমেয়র। শনিবার তিনি শপথ নেবেন। সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এ আদালতের অসাংবিধানিক আইন বাতিলের ক্ষমতা আছে। এখানে নিয়োগ পাওয়া বিচারকরা কাজ করে যেতে পারেন আজীবন। বিচারকদেরকে মনোনীত করে থাকেন প্রেসিডেন্ট। কিন্তু মনোনীত ব্যক্তি এ পদে নিয়োগ পাওয়ার আগে তাকে সিনেটের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেতে হয়। ১৯৯২ সাল থেকে ফেডারেল বিচারক হিসাবে কাজ করে আসছেন সোটোমেয়র। তার সিনেটের অনুমোদন লাভের ঘটনাকে 'ঐতিহাসিক' বলে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, "সিনেট আমাদের দেশের সর্বোচ্চ আদালতে বিচারক সোটোমেয়রের কাজ করার যোগ্যতা নিশ্চিত করেছে। বিচারক সোটোমেয়র ও তার পরিবারের জন্য এ এক চমৎকার দিন। একইসঙ্গে আমেরিকার জন্যও দিনটি চমৎকার।" ডেমোক্র্যাট সিনেটররা সোটোমেয়রকে পক্ষপাতহীন ও ভালো-মনের মানুষ বলে প্রশংসা করেছেন। তবে রিপাবলিকানরা বলছেন, সোটোমেয়র পুরোপুরি নিরপেক্ষ নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫১ ঘ.