২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৩ সালের মুম্বাই হামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০০৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় লস্কর-ই-তৈয়বার সঙ্গে চক্রান্তে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার এক নারীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি বিশেষ আদালত। ওই হামলায় ৫৪ জন নিহত হয়েছিল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মুম্বাই, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় লস্কর-ই-তৈয়বার সঙ্গে চক্রান্তে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার এক নারীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি বিশেষ আদালত। ওই হামলায় ৫৪ জন নিহত হয়েছিল। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ২০০৩ সালের ওই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকে দায়ী করা হয়। গত বছর নভেম্বরে মুম্বাইয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার জন্যও এই দলটিকে দায়ী করেছে ভারত। এ হামলায় ১৬৬ জন নিহত হয়। ২০০৩ সালের আগস্টে একটি অলংকারের বাজার এবং পর্যটন এলাকায় দু টি বোমা বিস্ফোরণের চক্রান্তে লস্কর-ই তৈয়বার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে দোষী সাব্যস্ত হয়েছেন আশরাত আনসারী, মোহম্মদ হানিফ ও তার স্ত্রী ফাহমিদা। সরকারি কৌসুলি উজ্জ্বল নিকাম বলেছেন, অত্যন্ত বিরল এই মামলায় দোষী সাব্যস্ত তিনজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দোষী সব্যস্ত নারী ফাহমিদার জন্য লঘু শাস্তির আবেদন সত্ত্বেও উজ্জ্বল তিনজনের মৃত্যুদণ্ডের জন্যই লড়েছেন। তিনি বলেন, "সন্ত্রাসী তৎপরতার জন্য দায়ী ব্যক্তিরা যথপোযুক্ত শাস্তি পাবে এ দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমরা আনন্দিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.