২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্তির অঙ্গীকার জাপানের

জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলার ৬৪ তম বার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার। ১৯৪৫ সালের এই দিনে হিরোশিমায় পরমাণু বোমা 'লিটল বয়' ফেলেছিল যুক্তরাষ্ট্র। এতে ধ্বংস হয় গোটা শহর। ভয়াবহ ওই স্মৃতি স্মরণ করে জাপান এদিন পরমাণু অস্ত্রমুক্ত থাকার অঙ্গীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 04:59 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

হিরোশিমা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলার ৬৪ তম বার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার। ১৯৪৫ সালের এই দিনে হিরোশিমায় পরমাণু বোমা 'লিটল বয়' ফেলেছিল যুক্তরাষ্ট্র। এতে ধ্বংস হয় গোটা শহর। ভয়াবহ ওই স্মৃতি স্মরণ করে জাপান এদিন পরমাণু অস্ত্রমুক্ত থাকার অঙ্গীকার করেছে। উত্তর কোরিয়া এ বছর পরমাণু বোমা ও অস্ত্র পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ানোর পর জাপানের প্রধানমন্ত্রী তারো আসো পরমাণু অস্ত্র অর্জন, উৎপাদন এবং আমদানীর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার অঙ্গীকার করেন। হিরোশিমা দিবসে নতুন করে স্ব-আরোপিত এই নিষেধাজ্ঞা বহাল রেখে আগামীতে পরমাণু অস্ত্রমুক্ত থাকার প্রতিজ্ঞা করেছে জাপান। স্মরণানুষ্ঠানে আসো বলেছেন, "আমি আবারও জাপানের তিনটি অ-পারমাণবিক নীতিতে অটল থাকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু অস্ত্র নির্মূল করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্র"তি দিচ্ছি।" হিরোশিমায় ৬ আগস্টে ফেলা পরমাণু বোমায় নিহত হয়েছিল অন্ততপক্ষে ১৪০,০০০ মানুষ। এর তিনদিন পর ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে ২য় পরমাণু বোমা 'ফ্যাট ম্যান' নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। তাতে মারা যায় আরও ৭০ হাজার মানুষ। এরপর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় ২য় বিশ্বযুদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৫ ঘ.