শ্রীনগর, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরের পাকিস্তান অংশ থেকে ভারতীয় অংশে প্রবেশের সময় বন্দুক যুদ্ধে আট সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। ওই অঞ্চলে বিদ্রোহীদের সহিংসতা বেড়ে যাওয়ার সময়ে এ ঘটনা ঘটল।
মঙ্গলবার প্রথম সংঘর্ষটি ঘটে নিয়ন্ত্রণ রেখা বরাবর তাংদাহার সেক্টরে। ভারতীয় সেনারা ব্যাপক অস্ত্রশস্ত্রেসজ্জিত একটি গ্র"পকে ঘিরে ফেললে বন্দুক যুদ্ধ শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর লে. কর্নেল জে এস ব্রার বলেছেন, "নিয়ন্ত্রণ রেখার তিনটি স্থানে সংঘর্ষ হয়।"
পুলিশ জানিয়েছে, দক্ষিণে দোদা জেলায় পৃথক এক লড়াইয়ে সেনাদের গুলিতে কাশ্মীরের বৃহত্তম জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদের একজন ঊর্ধ্বতন সদস্য নিহত হয়।
বেশ কিছুদিন তুলনামুলক শান্ত পরিস্থিতি বিরাজ করার পর গত শনিবার থেকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ফের শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৪১ ঘ.
bdnews24