২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বুধবার শপথ নিচ্ছেন আহমাদিনেজাদ

ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচন নিয়ে চলমান প্রতিবাদের মুখে বুধবার ২য় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন মাহমুদ আহমাদিনেজাদ। শপথ অনুষ্ঠানের সময় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করার পরিকল্পনা করেছে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকরা। বিরোধীদলের ওয়েবসাইটে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 04:53 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

তেহরান, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচন নিয়ে চলমান প্রতিবাদের মুখে বুধবার ২য় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন মাহমুদ আহমাদিনেজাদ। শপথ অনুষ্ঠানের সময় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করার পরিকল্পনা করেছে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকরা। বিরোধীদলের ওয়েবসাইটে একথা বলা হয়েছে। আহমাদিনেজাদকে অভিনন্দন জানানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ইতালি ও জার্মানির নেতারা। তবে আহমাদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃত কিনা-- এ প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, "তিনি নির্বাচিত নেতা।" ইরানে ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সহিংসতায় অনন্তপক্ষে ২০ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শ শ মধ্যপন্থী। গত শনিবার থেকে ১০০ মধ্যপন্থী সংস্কারবাদী নেতার বিচার শুরু করেছে কর্তৃপক্ষ। এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বিশিষ্ট মধ্যপন্থী নেতারা। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি ও অন্যান্য মধ্যপন্থী প্রার্থীরা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে নতুন সরকারকে অবৈধ আখ্যা দিয়েছে। বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের মুখেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচনে আহমাদিনেজাদের জয় সমর্থন করে তাকে প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। সোমবার এক খামেনি এক অনুষ্ঠানে আহমাদিনেজাদকে সাহসী, পরিশ্রমী এবং জ্ঞানী বলে প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি কিংবা আকবর হাশেমি রাফসানজানির মতো কোনও বিশিষ্ট মধ্যপন্থী নেতাই উপস্থিত ছিলেন না। মুসাভির শ'শ' সমর্থক এদিন তেহরানের কয়েকটি চত্বরে সমবেত হয়। তবে দাঙ্গা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। শপথ নেওয়ার পর আহমাদিনেজাদ সরকার গঠনের জন্য দু সপ্তাহ সময় পাবেন। বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য সরকার গঠন করা এখন আহমাদিনেজাদের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিবিসি'র সংবাদদাতা জন লিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৪ ঘ.