জেনেভা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে যুদ্ধ আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে। বিমান হামলা, গাড়িবোমা এবং আত্মঘাতী হামলায় এসব এলাকায় মারা পড়ছে বহু মানুষ। শুক্রবার জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘের অ্যাসিসটেন্স মিশন বলেছে, জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত দেশের সশস্ত্র সংঘাত চলার মাঝে ১০১৩ জন বেসামরিক নাগরিক মারা গেছে। ২০০৮ সালের প্রথমার্ধে এ সংখ্যা ছিল ৮১৮ এবং তার আগে ২০০৭ সালের একই সময়ে ছিল ৬৮৪।
প্রতিবেদন সম্পর্কে এক মন্তব্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লে বলেছেন, "আফগান স
bdnews24