২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-জর্ডান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় নানা প্রতিরক্ষা ইস্যু নিয়ে আলোচনা করতে রোববার ইসরায়েলে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। এরপর তিনি জর্ডান সফরে যাবেন। সফরকালে ইসরায়েলের মাল্টিন্যাশনাল এফ-৩৫ জঙ্গি বিমান কেনা এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ইসরায়েলের পরিকল্পনা নিয়েও গেটস আলোচনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 07:56 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ওয়াশিংটন, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় নানা প্রতিরক্ষা ইস্যু নিয়ে আলোচনা করতে রোববার ইসরায়েলে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। এরপর তিনি জর্ডান সফরে যাবেন। সফরকালে ইসরায়েলের মাল্টিন্যাশনাল এফ-৩৫ জঙ্গি বিমান কেনা এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ইসরায়েলের পরিকল্পনা নিয়েও গেটস আলোচনা করবেন। সোমবার ৬ ঘন্টার সফরে গেটস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে অন্যান্য দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ইস্যু নিয়ে আলোচনা করবেন। ঊর্ধ্বতন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা বলেছেন। শুক্রবার একদল সাংবাদিককে ওই কর্মকর্তা বলেন, "আমরা এ অঞ্চলে যে সমস্ত হুমকি এবং চ্যালেঞ্জ দেখছি সেগুলো নিয়েই আলোচনা করছি।" ইসরায়েল সফরের পর গেটস জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং তার প্রতিরক্ষা প্রধানের সঙ্গে ওেদখা করবেন।২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পর ইরাককে স্থিতিশীল রাখার সমন্বিত প্রচেষ্টা নিয়ে জর্ডানে আলোচনা করবেন গেটস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৯ ঘ.