লাস মানস, নিকারাগুয়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হুন্ডুরাসের বিতাড়িত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া শুক্রবার নিকারাগুয়ার সীমান্ত দিয়ে দেশের মাটিতে কিছুক্ষণের জন্য পদার্পণের পর ২য় দিনের মতো আবারও সীমান্তে ফিরেছেন। দেশে ফিরতে দেওয়ার দাবি জানিয়ে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে অঙ্গীকার করেছেন তিনি।
হন্ডুরাস সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টায় জেলায়া শনিবার ২য় বারের মতো সীমান্তে যান। এর আগে তিনি দেশের মাটিতে পা রাখার পর তাকে গ্রেপ্তারের জন্য অপেক্ষমাণ হন্ডুরাসের নিরাপত্তা বাহিনী এগিয়ে গেলে তিনি ফিরে গিয়েছিলেন।
দেশে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ জেলায়ার এই পদক্ষেপকে 'বেপরোয়া' আচরণ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার সীমান্তে ফিরে গিয়ে জেলায়া হিলারির ওই মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, হন্ডুরাসের নিপীড়ক শাসকদের সম্পর্কে হিলারি ভালোভাবে ওয়াকিবহাল নন।
শনিবার সীমান্তে ফিরলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে যাওয়ার মনোভাব দেখাননি জেলায়া। হানাহানি এড়াতে তিনি হন্ডুরাসে প্রবেশ করা থেকে বিরত থাকেন। সাংবাদিকদের তিনি বলেন, "আপনারা জানেন, আমি কাছে গেলে এবং তারা আমাকে গ্রেপ্তার করতে চাইলে লোকজন আমাকে বাঁচাতে চাইবে এবং তখনই হানাহানি হতাহতের ঘটনা ঘটবে।"
এর আগে শুক্রবার মাথায় কাউবয় হ্যাট দিয়ে পরিচিত স্টাইলে জেলায় দু' দেশের সীমানা বিভক্তকারী লোহার শিকল মাথায় তুলে ধরে নিজ দেশের মাটিতে পা রেখে গর্বিত ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সাংবাদিকরা এ সময় তাকে ঘিরে ছিল। এ অবস্থায় তিনি সরাসরি স
bdnews24