মিয়ানমারে সু চির বিচার শেষ পর্যায়ে
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার শুক্রবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইনসেইন কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে এদিন মামলার শেষ বয়ানের সুযোগ পেয়েছেন সু চির আইনজীবীরা। তবে সু চিকে মুক্ত করার আন্তর্জাতিক আহ্বানে সাড়া দেওয়ার কোনও আভাস দেয়নি জান্তা সরকার।
ইয়াঙ্গন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার শুক্রবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইনসেইন কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে এদিন মামলার শেষ বয়ানের সুযোগ পেয়েছেন সু চির আইনজীবীরা। তবে সু চিকে মুক্ত করার আন্তর্জাতিক আহ্বানে সাড়া দেওয়ার কোনও আভাস দেয়নি জান্তা সরকার।
বিচার শুরু হয়েছে দুপুর ২ টায় (০৭৩০ জিএমটি)। তবে রায় শুক্রবার না হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আইনজীবীরা। বিচারে দোষী সাব্যস্ত হলে সু চির ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সু চির বাড়িতে এক মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন ভঙ্গের দায়ে মিয়ানমার জান্তা সরকার তার বিচার শুরু করেছে।
সু চি'র এই বিচার মিয়ানমারে নির্বাচনের পর পর্যন্ত তাকে আটক রাখার জান্তা সরকারের পাঁয়তারা বলে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক স
