ইসলামাবাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সোয়াত উপত্যকায় এখনো কিছু তালেবান প্রতিরোধ থাকা সত্ত্বেও বাস্তুচ্যুত ২৫ লাখ মানুষের অনেকের সেখানে ফিরে যাওয়ার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক।
তিনি বৃহস্পতিবার বলেছেন, সোয়াতে নিরাপত্তা বিধানকেই যুক্তরাষ্ট্র অগ্রাধিকার বিবেচনা করে।
পাকিস্তান তিন মাস আগে সোয়াতে তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর ওই বিপুলসংখ্যক লোক নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে সরে যেতে বাধ্য হয়।
দুদিন ধরে পাকিস্তানে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে আফগানিস্তান যাওয়ার সময় হলব্র"ক সাংবাদিকদের বলেন, "আমি মনে করি তারা সোয়াত ও বুনারে পুরোপুরি আত্মনিয়োগ করেছে।"
তিনি বলেন, পশ্চিমে পাকিস্তানি তালেবান কমান্ডার বাইতুল্লাহ মেহসুদের শক্তি ঘাঁটিতে সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান শুরু না করার এটাই কারণ হতে পারে।
"শরণার্থীরা ফেরার পর তারা যাতে নিরাপদে থাকে সেটা নিশ্চিত হতে চাইছে সেনাবাহিনী। তাই হয়তো পশ্চিমাঞ্চলে অভিযান শুরু করতে দেরি হচ্ছে।" হলব্র"ক আরও বলেন, কবে সেটা শুরু হবে তা তার জানা নেই।
জাতিসংঘ বৃহস্পতিবার জানিয়ে প্রায় ৪ লাখ লোক আশ্রয় শিবির ও অস্থায়ী আবাস থেকে নিজ এলাকায় ফিরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২০ ঘ.
bdnews24