২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে বৃষ্টির জন্য নগ্ন মেয়েদের জমিকর্ষণ

খরায় হাহাকার ওঠা বিহারে বৃষ্টির দেবতাকে আহ্বান করতে নগ্ন হয়ে জমিতে লাঙলের ফলা বসিয়েছে মেয়েরা। ফসল ফলাতে না পারার দুশ্চিন্তায় কৃষকরা তাদের অবিবাহিত মেয়েদের চৌচির হয়ে থাকা জমিতে এই রীতি পালন করতে বলেছে। কর্মকর্তারা বৃহস্পাতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

পাটনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খরায় হাহাকার ওঠা বিহারে বৃষ্টির দেবতাকে আহ্বান করতে নগ্ন হয়ে জমিতে লাঙলের ফলা বসিয়েছে মেয়েরা। ফসল ফলাতে না পারার দুশ্চিন্তায় কৃষকরা তাদের অবিবাহিত মেয়েদের চৌচির হয়ে থাকা জমিতে এই রীতি পালন করতে বলেছে। কর্মকর্তারা বৃহস্পাতিবার একথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবতাকে জাগিয়ে তুলতে সূর্য অস্ত যাওয়ার পর নগ্ন হয়ে মেয়েরা জমি চাষ করতে নামছে। লাঙ্গল টেনে নিতে তাদের সাহায্য করছেন বয়ষ্ক নারীরা। রাজ্যের প্রত্যন্ত বাঙ্কে বাজার শহর থেকে একটি গ্রাম পরিষদের নেতা উপেন্দ্র কুমার বলেন, "তারা (গ্রামবাসীরা) বিশ্বাস করেন, এই আচার-অনুষ্ঠান আবহাওয়ার দেবতাকে টেনে আনবে। দেবতার আশীর্বাদে তখন বিপুল ফসল ফলানো বৃষ্টি নামবে।" তিনি বলেন, "এই অঞ্চলে এটি খুবই বিশ্বস্ত সামাজিক রীতি। জোরেশোরে বৃষ্টি না নামা পর্যন্ত গ্রামবাসীরা তা চালিয়ে যাওয়ার পণ করেছে।" ভারতে আট দশকের মধ্যে মৌসুমি বৃষ্টিপাতের এমন কার্পণ্য আর দেখা যায়নি। বেশ কয়েকটি রাজ্যে খরা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫০ ঘ.