ওয়াশিংটন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক মঙ্গলবার পাকিস্তান সফরে গেছেন। সেনা অভিযানে বাস্তুচ্যুত পাকিস্তানিদের অবস্থা দেখাই তার এ সফরের লক্ষ্য। এরপর তিনি আফগানিস্তানে যাবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট উড জানান, হলব্র"ক বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। সফরকালে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সেনাবাহিনী প্রধান ও গোয়েন্দা প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
এরপর হলব্র"কের আফগানিস্তান যাওয়ার কথা থাকলেও তার এ সফরের শিডিউল এখনও ঠিক করা হয়নি বলে জানান উড।
উড সাংবাদিকদের বলেন, পাকিস্তান সফরকালে হলব্র"ক অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক নানা ইস্যুকে গুরুত্ব দেবেন এবং বিশেষ করে অভ্যন্তরীণ শরণার্থী এবং তাদের ঘরে ফেরত পাঠানোর পরিকল্পনা বেশি গুরুত্ব পাবে।
এর আগে সোয়াতের উদ্বাস্তু মানুষদের জন্য ত্রাণকাজের তদারকি করতে গত মাসেও পাকিস্তান সফর করেছেন হলব্র"ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৮ঘ.
bdnews24