২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় একবিংশ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখছে এশিয়ার মানুষ। বিরল এই সূর্যগ্রহণ বুধবার ভোর ৫ টা ২৮ মিনিটে শুরু হয়েছে ভারতে। নেপাল, বার্মা, বাংলাদেশ, ভূটান, চীন পাড়ি দিয়ে তা শেষ হবে প্রশান্ত মহাসাগরে বিকাল ৫ টা ৪৫ মিনিটে। অন্যবারের তুলনায় এবার সূর্যগ্রহণ সবচেয়ে বেশি সময় (৬ মিনিট ৩৯ সেকেন্ড) স্থায়ী হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র নাসা একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:36 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

বারানসি, ভারত, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখছে এশিয়ার মানুষ। বিরল এই সূর্যগ্রহণ বুধবার ভোর ৫ টা ২৮ মিনিটে শুরু হয়েছে ভারতে। নেপাল, বার্মা, বাংলাদেশ, ভূটান, চীন পাড়ি দিয়ে তা শেষ হবে প্রশান্ত মহাসাগরে বিকাল ৫ টা ৪৫ মিনিটে। অন্যবারের তুলনায় এবার সূর্যগ্রহণ সবচেয়ে বেশি সময় (৬ মিনিট ৩৯ সেকেন্ড) স্থায়ী হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র নাসা একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) শুরু থেকে শেষ পর্যন্ত ১৫ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে গ্রহণ। গ্রহণের মূল রেখার দুপাশে ২০০ থেকে ২৫৮ কিলোমিটারের মধ্যে পূর্ণগ্রহণ দেখা যাবে। আর ২০০০ কিলোমিটার পর্যন্ত দেখা যাবে আংশিক গ্রহণ। সে হিসাবে চীনের উত্তরাংশ, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া এবং থাইল্যান্ড থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে। ভারত ও চীনে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবার কোথাও কোথাও আকাশ ছয় মিনিটেরও বেশি সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শতাব্দীর দীর্ঘতম এই সূর্যগ্রহণের ছবি তুলতে ভারতের আগ্রা ও গ