২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহন ও সোনিয়াকে হত্যার হুমকি মাওবাদীদের

ভারতের মাওবাদী গেরিলারা মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীকে হত্যার হুমকি দিয়েছে। ভারত সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী) কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্তির এক মাসের মধ্যে এই হুমকি দেওয়া হল। মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হিসেবেও ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, ভারতে সহিংস বিদ্রোহী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কোনো বিদ্রোহী গোষ্ঠী থেকে এবারই প্রথম এরকম মারাত্মক হুমকি দেওয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

রাঁচি, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মাওবাদী গেরিলারা মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীকে হত্যার হুমকি দিয়েছে। ভারত সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী) কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্তির এক মাসের মধ্যে এই হুমকি দেওয়া হল। মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হিসেবেও ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, ভারতে সহিংস বিদ্রোহী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কোনো বিদ্রোহী গোষ্ঠী থেকে এবারই প্রথম এরকম মারাত্মক হুমকি দেওয়া হল। মাওবাদী গেরিলাদের হিন্দিতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "সোনিয়া গান্ধী ও মনমোহন সিং মাওবাদীদের নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছেন। তারা উপলব্ধি করতে পারেননি যে, এ জন্য তাদের এলটিটিইর হাতে নিহত রাজিব গান্ধীর ভাগ্য বরণ করতে হবে।" ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও সোনিয়ার স্বামী রাজিব গান্ধী ১৯৯১ সালে খুন হন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড থেকে বিবৃতিটি ই্যসু করা হয়েছে এবং এতে স্থানীয় কংগ্রেস নেতাদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ নতুবা 'শিক্ষা দেওয়ার' হুমকিও দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের পুলিশ ও কংগ্রেস নেতারা বলেছেন, তার এ হুমকিকে গুরুত্বসহকারে নিচ্ছেন। তবে মনমোহনের অফিস থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। চেন্নাইভিত্তিক নিরপত্তা বিশ্লেষক কর্নেল আর হরিহারান বলেছেন, "এরকম ভয়াবহ হুমকি এর আগে তারা দেয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১০ ঘ.