ইরান সরকারের বৈধতা নিয়ে গণভোট চান খাতামি
ইরানের সংস্কারবাদী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারের বৈধতা নিয়ে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। একটি ওয়েবসাইটে এ খবর দেওয়া হয়েছে।
তেহরান, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সংস্কারবাদী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারের বৈধতা নিয়ে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। একটি ওয়েবসাইটে এ খবর দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে খাতামির উদ্ধৃতি দিয়ে বলা হয়, "(সরকারের বৈধতার প্রশ্নে) গণভোট অনুষ্ঠান করাটাই বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসার একমাত্র পথ।"
তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে জনগণ খুশি কিনা তা তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। বেশির ভাগ মানুষই বর্তমান পরিস্থিতিতে খুশি থাকলে আমরাও তা মেনে নেব।"
ইরানের বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভিসহ খাতামি ও অন্যান্য আরও কয়েকজন কর্মকর্তার অভিযোগ ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। ওই নির্বাচনে ২য় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে মাহমুদ আহমাদিনেজাদের জয় ঘোষণা করেছে গার্ডিয়ান কাউন্সিল। নির্বাচনে কোনও অনিয়মের অভিযোগ কর্তৃপক্ষ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৫ ঘ.
