২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্র ও ভারত সোমবার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে। ভারতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র বিক্রির পথে এটি একটি বড় ধরনের পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের তিন উর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 06:51 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নয়াদিল্লি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ও ভারত সোমবার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে। ভারতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র বিক্রির পথে এটি একটি বড় ধরনের পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের তিন উর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন। 'এন্ড-ইউজ মনিটরিং' (ভোক্তা পর্যবেক্ষণ) নামক এ অস্ত্র চুক্তির আওতায় ওয়াশিংটন ভারতের যে কোনও অস্ত্র ব্যবহারের বিষয়টি নজরে রাখাসহ অন্যের হাতে প্রযুক্তির বিস্তার ঠেকানোর সুযোগ পাবে। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শনিবারেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার আশা প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত করা নিয়ে কঠোর পরিশ্রম করছি। এগুলো চূড়ান্ত করা এবং তা জানিয়ে দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।" মার্কিন কর্মকর্তারা সোমবারই চুক্তি স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এ ধরনের চুক্তি ভারতে অস্ত্র বিক্রির জন্য প্রয়োজনীয়। ভারত মার্কিন ফার্মগুলো থেকে ১২৬ মাল্টি-রোল ফাইটার কেনার পরিকল্পনা করেছে। ১০ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই চুক্তি বিশ্বে অন্যতম বড় ধরনের অস্ত্র চুক্তি। তাছাড়া, যুক্তরাষ্ট্রের লকহীড মার্টিন কর্পোরেশন এবং বোয়িং কোম্পানির জন্যও এটি লাভজনক হিসাবে বিবেচিত হচ্ছে। আগামী ৫ বছরে সেনাবাহিনীর আধুনিকায়নে ৩০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনার আওতায় ভারত এ অস্ত্রচুক্তি করছে। এ চুক্তি ছাড়াও গত বছর ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তিও এ যাত্রায় চূড়ান্ত করতে চান হিলারি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য নির্দিষ্ট দুটো স্থানের নামও হিলারি ঘোষণা করবেন বলে আশা করছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০১ ঘ.