২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে বসতিস্থাপন বন্ধের মার্কিন দাবি উপেক্ষা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বিতর্কিত পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য নতুন করে ২০ টি বাড়ি নির্মাণ কর্মসূচি বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি উপেক্ষা করে নেতানিয়াহু বলেন, পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনের ব্যাপারে কোনও নির্দেশ তিনি মেনে নেবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 04:05 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

জেরুজালেম, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বিতর্কিত পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য নতুন করে ২০ টি বাড়ি নির্মাণ কর্মসূচি বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি উপেক্ষা করে নেতানিয়াহু বলেন, পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনের ব্যাপারে কোনও নির্দেশ তিনি মেনে নেবেন না। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করে নেওয়া পূর্বজেরুজালেমে ২০টি বাড়ি তৈরির প্রজেক্ট নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন এই সংঘাতে দুই মিত্রদেশের মধ্যে ইতোমধ্যেই সৃষ্ট বিরোধ আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, মার্কিন পররাষ্ট্রবিভাগ ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ওরেনকে ওয়াশিংটনে ডেকে পাঠিয়ে জেরুজালেমে ইসরায়েলের বসতিস্থাপন পরিকল্পনা বাতিল করতে বলেছে। ওদিকে, ইসরায়েল এ মাসেই জেরুজালেম পৌর কর্পোরেশনকে বাড়ি নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে। জেরুজালেমকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, "জেরুজালেমের যে কোনও জায়গায় বাড়ি কেনা কিংবা বসবাস করার অধিকার ইহুদিরা পাবে না এটি আমরা মেনে নিতে পারি না।" ইহুদিরা নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস কিংবা রোমে বসবাস করতে পারবে না বললে তা মেনে নেওয়া যেত। কিন্তু জেরুজালেমের ক্ষেত্রে তা মেনে নেওয়া যায় না উল্লেখ করে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, "অখন্ড জেরুজালেম ইসরায়েল রাষ্ট্র এবং ইহুদি জনগণের রাজধানী। এর ওপর আমাদের স্বার্বভৌমত্ব প্রশ্নাতীত।" ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করার পর একে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে। আন্তর্জাতিক স