২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বৃষ্টিপাতে করাচিতে ২৬ জনের মৃত্যু

প্রবল মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের করাচিতে কমপক্ষে ২৬ জন মারা গেছে। এ ছাড়া শনিবার রাতে শহরের বেশিরভাগ জায়গায়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি ত্রাণ সংস্থা ইয়াদি ফাউন্ডেশন একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

করাচি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রবল মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের করাচিতে কমপক্ষে ২৬ জন মারা গেছে। এ ছাড়া শনিবার রাতে শহরের বেশিরভাগ জায়গায়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি ত্রাণ সংস্থা ইয়াদি ফাউন্ডেশন একথা জানিয়েছে। ভারী বর্ষণের ফলে শহরের নিুাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় শ' শ' বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ স্টেশনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। তবে আস্তে আস্তে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হচ্ছে। ত্রাণসংস্থাটির কর্মকর্তা কামার পারভেজ জানান, বেশিরভাগই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শহরের বেশিরভাগ জায়গাতেই ত্রাণ কর্মীরা পৌঁছাতে পারছে না। পারভেজ বলেন, "আমার কার্যালয় ও পানিতে ডুবে গেছে। আমি টেবিলের ওপর বসে কথা বলছি।" পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ কামার-উজ-জামান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত করাচিতে ১৪ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, এ বছর মৌসুমি বৃষ্টিপাত ১৫ দিন পরে শুরু হয়েছে এবং এবার বৃষ্টিপাত ৩০ ভাগ কম হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৮৫৪ ঘ.