২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার সঙ্গে আলোচনার জন্যও তৈরি যুক্তরাষ্ট্র

সঠিক পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য তৈরি থাকবে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপও অব্যাহত রাখবে। এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ দূত শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সউল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সঠিক পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য তৈরি থাকবে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপও অব্যাহত রাখবে। এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ দূত শনিবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সউল পৌঁছে বলেছেন, "এটা স্পষ্ট করতে চাই যে, উত্তর কোরিয়া পারমাণবিক উচ্চাভিলাষ ত্যাগ করলে আমরা দেশটির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত থাকব।" কুর্ট এ সফরকালে উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, " এইসব উসকানির জন্য অবশ্যই পরিণতি ভোগ করা উচিত। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আন্তর্জাতিক স