২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তী সংবাদ-উপস্থাপক ক্রোঙ্কাইট মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের সাবেক সংবাদ-উপস্থাপক ওয়াল্টার ক্রোঙ্কাইট ৯২ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তার দীপ্ত কণ্ঠে প্রেসিডেন্ট জন এফ কেনেডির খুন হওয়ার সংবাদ, অ্যাপোলোর চাঁদে অবতরণ, ভিয়েতনাম যুদ্ধের খবরাখবর ছড়িয়ে পড়ায় তিনি "আমেরিকায় সবচেয়ে বিশ্বাসী মানুষে" পরিণত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নিউ ইয়র্ক, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের সাবেক সংবাদ-উপস্থাপক ওয়াল্টার ক্রোঙ্কাইট ৯২ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তার দীপ্ত কণ্ঠে প্রেসিডেন্ট জন এফ কেনেডির খুন হওয়ার সংবাদ, অ্যাপোলোর চাঁদে অবতরণ, ভিয়েতনাম যুদ্ধের খবরাখবর ছড়িয়ে পড়ায় তিনি "আমেরিকায় সবচেয়ে বিশ্বাসী মানুষে" পরিণত হয়েছিলেন। সিবিএস জানিয়েছে, অসুস্থতার কারণে নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে কোঙ্কাইটের। অ্যাপোলো-১১ এর চাঁদ অভিযানের ৪০ বছর পূর্তি উদযাপনের সময়ে মারা গেলেন কোঙ্কাইট। মহাকাশ কর্মসূচি ছিল তার অন্যতম প্রিয় বিষয় এবং তিনি আদ্যোপান্ত তা জানিয়ে গেছেন শ্রোতাদের। চাঁদের মাটিতে মানুষের পা ফেলার ৪০ বছর পূর্তির সময়ে তাই সেই স্মরণীয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বারই বাজাতে হচ্ছে তার কণ্ঠস্বর, দেখাতে হচ্ছে তাকে। সিবিএস নিউজে দীর্ঘসময় ধরে নির্বাহীর দায়িত্বে থাকা ডন হেউইট বলেছেন, "ক্রোঙ্কাইট ছিলেন অসাধারণ এক টেলিভিশন সাংবাদিক।" চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান 'সিক্সটি মিনিটস' এর নির্মাতা হেউইটের ভাষায় "লেখক, সম্পাদক ও খবর পাঠক- সব গুণাবলীই তার ছিল। ওয়াল্টার ক্রোঙ্কাইট একজনই এবং আর কখনোই হয়তো তারমতো একজনকে পাব না।" প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "ক্রোঙ্কাইট ছিলেন এমন একজন যিনি প্রতি দিনকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে আমাদের পর্থনির্দেশনা দেবেন বলে আমরা তার ওপর নির্ভর করতাম, অনিশ্চিত বিশ্বে তিনি ছিলেন নিশ্চিত কণ্ঠস্বর। পরিবারের একজন ছিলেন তিনি, তাকে বিশ্বাস করতে আমাদের বাধ্য করতেন তিনি এবং কখনোই তিনি আমাদের এই বিশ্বাসের বরখেলাপ করেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২২ ঘ.