২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাথরুমে পিছলে পড়ে হাসপাতালে পোপ

বাথরুমে পিছলে পড়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট। তার কব্জি ভেঙে গেছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তার সহযোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

রোম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাথরুমে পিছলে পড়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট। তার কব্জি ভেঙে গেছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তার সহযোগীরা। পোপকে ইতালির উত্তরাঞ্চলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র ফাদার লোম্বার্ডি বলেছেন, "আজ সকালেই তিনি (পোপ) বাথরুমে পিছলে পড়ে যান। তাকে চেক-আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গুরুতর কিছু হয়নি।" এক প্রত্যক্ষদর্শী বলেছেন, অস্তা শহরে পোপ নিজে পায়ে হেঁটেই হাসাপাতালে গেছেন। ভ্যাটিকান জানিয়েছে, পোপের কব্জি সামান্য ভেঙে গেছে এবং তার চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৭৩৯ ঘ.