২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৪২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার সকালে দুটি বিলাসবহুল হোটেলে প্রায় কাছাকাছি সময়ে দুটি বোমা বিস্ফোরণের কিছু পরে তৃতীয় আরেকটি বিস্ফোরণের খবর জানিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 05:20 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

জাকার্তা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার সকালে দুটি বিলাসবহুল হোটেলে প্রায় কাছাকাছি সময়ে দুটি বোমা বিস্ফোরণের কিছু পরে তৃতীয় আরেকটি বিস্ফোরণের খবর জানিয়েছে পুলিশ। হোটেলে প্রথম দুটি বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং ৪২ জন আহত হয়। এরপর জাকার্তার উত্তরে টোল রোডে একটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় দুইজন। পুলিশ একথা জানিয়েছে। পর্যটকদের অন্যতম আবাসস্থল জার্কাতার নগরকেন্দ্রে অবস্থিত রিজ কার্লটন হোটেল এবং ম্যারিয়ট হোটেলে প্রথম দুটি বোমা বিস্ফোরণ ঘটে। প্রধান নিরাপত্তা মন্ত্রী উইদাদো এ.এস. বলেছেন, বোমাগুলোতে উচ্চমাত্রার বিস্ফোরক ছিল। প্রথম বিস্ফোরণদুটিতে হোটেল ভবন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে স্থানীয়রা। ম্যারিয়ট হোটেলের ১৮ তলায় পরে ঘরে তৈরি অবিস্ফোরিত ডিভাইসও পাওয়া গেছে। কয়েক বছরের মধ্যে প্রথম ভয়াবহ এই বোমা বিস্ফোরণে ইন্দোনেশিয়ায় বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জঙ্গি ইসলামিক দলগুলোর নিরাপত্তা হুমকি মোকাবেলায় সরকারের অগ্রগতির সময়ে এই বোমা বিস্ফোরণ হল। জেমাহ ইসলামিয়াহ জঙ্গি দলের অবশিষ্টাংশ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ২০০৩ সালে ম্যারিয়ট হোটেলের বাইরে গাড়ি বোমা হামলা এবং তার আগের বছর বালি দ্বীপে বোমা হামলার জন্য এই দলটিকে দায়ী করা হয়। জাকার্তায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"পের ইসলামিক জঙ্গি বিষয়ক বিশেষজ্ঞ সিডনি জোনসের মতে, শুক্রবারের এ হামলা জেমাহ ইসলামিয়াহ নয় বরং কোনও ছুট দলের কাজ। অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমাহ ইসলামিয়াহতে নেতৃত্ব নিয়ে কোন্দল এবং স