ইরানে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
বিধ্বস্ত ইরানি বিমানটির দুটি ব্ল্যাকবক্স রেকর্ডার উদ্ধার করা হয়েছে। ইরানের টেলিভিশন বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। বিমানটি বুধবার ১৬৮ জন আরোহী নিয়ে তেহরান থেকে ইয়েরেভান যাওয়ার পথে বিধ্বস্ত হলে আরোহীদের সবাই নিহত হয়।
