২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৯

পাকিস্তানে শিশুদের কোরান শিক্ষা দেওয়ার একটি বাড়িতে সোমবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

মুলতান, পাকিস্তান, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে শিশুদের কোরান শিক্ষা দেওয়ার একটি বাড়িতে সোমবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নুর কাছে একটি গ্রামে ওই বিস্ফোরণে আশেপাশের অনেক মাটির ঘর ধসে পড়ে। ওই এলাকার পুলিশ প্রধান কামরান খান বলেছেন, "ওই বাড়ির ভিতর রাখা বিস্ফোরকের কারণে ওই বিস্ফোরণ ঘটে বলে মনে হচ্ছে।" স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, আহতের সংখ্যা কমপক্ষে ৬০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৭ ঘ.