২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুর ঝুঁকিতে মোটা মানুষেরা

যেসব মানুষ অতিরিক্ত মোটা তারা বিশেষভাবে সোয়াইন ফ্লুর এইচ১এ১ ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকির মুখে আছেন শুক্রবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ওয়াশিংটন, জুলাই ১২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যেসব মানুষ অতিরিক্ত মোটা তারা বিশেষভাবে সোয়াইন ফ্লুর এইচ১এ১ ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকির মুখে আছেন শুক্রবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন। তারা জানান, মিশিগান হাসপাতালে ফ্লু আক্রান্ত দশ জন রোগী এতোই অসুস্থ ছিল যে তাদের কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়। এদের তিনজন মারা যায়। দশ জনের নয়জনই ছিল ভীষণ মোটা। 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন্স' (সিডিসি) এর মৃত্যু ও রোগ বিষয়ক সাপ্তাহিক রিপোর্টের আগেই গবেষণার এই ফল প্রকাশ করা হয়। সিডিসি'র ভাইরাস বিশেষজ্ঞ ডা. টিম ইউয়েকি বলেন,"গবেষণায় দেখা যাচ্ছে, ভাইরাস ইনফেকশনের সঙ্গে সঙ্গে মারাত্মক জটিলতাও দেখা দিতে পারে, বিশেষ করে বেশি মোটা রোগীদের ক্ষেত্রে।' এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "১০ জনের মধ্যে পাঁচজন রোগীর ফুসফুসে রক্তপিণ্ডের আলামত ছিল। মারাত্মক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ধরনের কিছু ঘটার বিষয়টি আগে জানা যায়নি।" ফ্লু আক্রান্ত হওয়ার ক্ষেত্রে মোটা হওয়াটা বিশেষ কোনও ঝুঁকি সৃষ্টি করে কি-না তা এই গবেষণার লক্ষ্য না হলেও গবেষকরা ১০ জন ফ্লু আক্রান্ত রোগীর ৭ জনকেই মোটা দেখে বিস্মিত হয়েছেন।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৯৩৪.