২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য: ওবামা

আফ্রিকায় সুশাসন অপরিহার্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর ওপরই উন্নয়ন নির্ভর করছে। সুশাসনের মধ্য দিয়েই পশ্চিমা সাহায্য কাজে লাগাতে হবে উল্লেখ করে ওবামা আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ, দুর্নীতি এবং রোগবালাই দূর করার বৃহত্তর দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য আফ্রিকানদের আহ্বান জানান। ঘানা সফরকালে শনিবার ওবামা এই বার্তা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 08:40 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

আক্রা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)---- আফ্রিকায় সুশাসন অপরিহার্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর ওপরই উন্নয়ন নির্ভর করছে। সুশাসনের মধ্য দিয়েই পশ্চিমা সাহায্য কাজে লাগাতে হবে উল্লেখ করে ওবামা আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ, দুর্নীতি এবং রোগবালাই দূর করার বৃহত্তর দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য আফ্রিকানদের আহ্বান জানান। ঘানা সফরকালে শনিবার ওবামা এই বার্তা দেন। জি-এইট সফর শেষে ওবামা একদিনের সফরে ঘানায় যান। দেশটির শক্তিশালী গণতান্ত্রিক রেকর্ডের কারণে ওবামা ঘানাকে বেছে নেন। তিনি বলেন, আফ্রিকাকে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করায় অগ্রগামী ভূমিকা নিতে হবে। ঘানার পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, "সুশাসনের ওপর উন্নয়ন নির্ভর করছে।" বিশ্বের অনেক জায়গায়ই অনেকদিন ধরে এই জিনিসটির অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এ অবস্থার পরিবর্তনই আফ্রিকায় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আর এই দায়িত্ব কেবল আফ্রিকানরাই পালন করতে পারবে।" তিনি আরও বলেন, আফ্রিকার ভবিষ্যৎ আফ্রিকানদের হাতেই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার ক্ষমতা আপনাদের হাতেই আছে। আফিওকা মহাদেশে দুর্নীতি এবং মানবাধিকারের অপব্যবহারের মতো সমস্যাগুলো সম্পর্কে সতর্ক করে দিয়ে ওবামা বলেন, এই সমস্যাগুলো সামলানো না গেলে আফ্রিকার প্রবৃদ্ধি এবং উন্নয়ন পিছিয়ে যাবে। ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনও ধরনের সরকার চাপিয়ে দেবে না। তবে যারা দায়িত্বশীল আচলন করবে তাদের জন্য সাহায্য বাড়াবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫২ ঘ.