সিডনি, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের বহু বড় বড় শহরের রাস্তার পাশের ফুটপাতে, দেয়ালে কিংবা দালানে স্থায়ী, অস্থায়ী দারুণ কিছু চিত্রকর্ম দেখা যায়। ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইট ট্রাভেল অ্যান্ড লেইজার এসব চিত্রকর্ম দেখে বিশ্বের সেরা দশটি শহর বেছে নিয়েছে।
শহরগুলো হচ্ছে-
১. লস এঞ্জেলেস:
শহরের লা বেরা অঞ্চলে বিশেষ করে উত্তর লা বেরা এভেন্যু, মেলরোজ এভেন্যু এবং বুলেভার্ড সড়কের চিত্রকর্ম জগৎবিখ্যাত। সড়ক আঁকিয়ে হিসাবে বিশ্বসেরা ব্যাঙ্কসির বহু চিত্রকর্ম এ অঞ্চলের বিভিন্ন রাস্তায় দেখা যায়। বিশেষ করে বেভারলি সিনেমা হলের সামনের চিত্রকর্মটি।
২. বার্লিন:
বার্লিন দেয়াল ভাঙ্গার বছর বিশেক পর সড়ক আঁকিয়েরা শহরের পূর্বাঞ্চলের এলাকাগুলোর বহু জায়গা নিজেদের চিত্রকর্মের আওতায় নিয়ে এসেছেন। বিশেষ করে মিটে, ক্রুয়েজবার্গ, ফ্রিডরাইখসেইনের মতো জায়গাগুলো, যেখানে বার্লিন প্রাচীরের সবচেয়ে লম্বা অংশটি এখনও দাঁড়িয়ে আছে। সেখানে নানা ধরনের চিত্রকর্মই শোভা পাচ্ছে বিখ্যাত-অবিখ্যাত চিত্রকরের।
৩. ম্যানহাটান:
শহরের চেলসির ২১, ১০ এবং ১১ নম্বর সড়কই সড়ক চিত্রকর্মের জন্য সবচেয়ে জায়গা। সড়কের পাশের দেয়ালগুলিও এখানে দারুণভাবে চিত্রিত করে রাখা হয়েছে।
৪. ব্র"কলিন, নিউ ইয়র্ক সিটি
শহরের নর্থ সিক্সথ স্ট্রিট, আইনসলি স্ট্রিট এবং রোবেলিং স্ট্রিট যেখানে চিত্রকর নিক ওয়াকার একটি দেয়াল চিত্রিত করেছেন। এচাড়াও ফেইলি এবং জুডিথ সুপিন নানারঙ দিয়ে নানা চিত্রকর্ম করেছেন।
৫. সাও পাওলো:
ব্রাজিলের এ নগরীর পশ্চিমাংশে ভিয়া মাদালিনায় বিখ্যাত বেকো দো ব্যাটম্যানকে দারুণ সব চিত্রকর্মে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয় গণমানুষের নায়ক স্পিতো এবং মুনকার ম্যুরালও রাস্তার পাশে শোভা পাচ্ছে। যমজ ভাই ওটাভিও এবং গুস্তাভো প্যান্ডোলফোর ফিগারও শোভা পাচ্ছে।
৬. লন্ডন:
শহরের দক্ষিণ প্রান্তে যেখানে শ্রমজীবী বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বাস, সেই ব্রিকলেন কিংবা শিল্পাঞ্চলের শোরডিচ এবং স্পিটালফিল্ডসের কোয়ার্টারগুলোর রাস্তাই এসব চিত্রকর্মের জন্য বিখ্যাত। শেফার্ড ফেইরির নাটকীয় সেইসব পোস্টারের আদলে আঁকা অনেক চিত্রকর্ম এ অঞ্চলেই শোভা পাচ্ছে।
৭. মেলবোর্ন:
সত্যি কথা বলতে কি মেলবোর্ন শহর মোমের কাজ, ম্যুরাল আর পোস্টার আর্টের স্বর্গ। বাণিজ্য নগরীর হোইসার লেন যেন পুরোটাই একটা রঙিন ফেস্টুন।
৮. প্যারিস:
এখানে বিশ্বের সেরা দুই স্ট্রিট আর্টিস্ট ব্লেক লি রাট এবং জেআর এর জন্ম। যদিও তাদের শহরে তাদের কোনও চিত্রকর্মের সন্ধান এখন কদাচিৎ পাওয়া যায়। তবে তাদের ফ্যানরা ভালো ভাবে খুঁজলে বিলেভিলের ২০তম অ্যাঁরনদিসমঁদ এবং মেনিলমঁতায় তাদের চিত্রকর্ম পেতে পারেন।
৯. বুয়েনস আয়ার্স:
শহরের বেলগ্রানো এবং পালের্মোতে দারুণ কিছু চিত্রিত কাজ দেখা যাবে। এ কাজগুলো করেছেন এ শহরেই বেড়ে ওঠা ডুমা।
১০. বেথেলহ্যাম, পশ্চিম তীর:
এখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে বিভাজনের যে দেয়াল গড়ে তোলা হয়েছে তার ওপর ব্যাঙ্কসি, সুউন এবং ব্লুর মতো চিত্রকররা ইসরাইলি আঁকিয়ে নো হোপের সঙ্গে ২০০৭ সালে এক প্রদর্শনীর অংশ হিসেবে ছবি এঁকেছিলেন। যা এখনও দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৮৩০ ঘ.
bdnews24