২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে ধর্ষণ-হত্যায় পুলিশের জড়িত থাকার ইঙ্গিত

কাশ্মীরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশের এতে জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

শ্রীনগর, জুলাই ১১ (বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মীরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশের এতে জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন। গত ২৯ মে' ওই দুই নারীর মৃতদেহ পাওয়া যাওয়ার পর কাশ্মীর জুড়ে তীব্র ভারতবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে আধা-সামরিক বাহিনীর তৎপরতায় চার বিক্ষোভকারী নিহত ও কয়েকশ' আহত হয়। কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে সোফিয়ান শহরে ১৭ ও ২২ বছর বয়সী ওই দুই মুসলিম নারীর মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় অধিবাসীরা বলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর ওই দুই নারীকে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। শুক্রবার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে কাশ্মীরের অর্থমন্ত্রী আব্দুল রহিম রাঠার বলেন, "ওই ঘটনায় জে অ্যান্ড কে (জম্মু ও কাশ্মীর) পুলিশের কিছু সংস্থার জড়িত থাকার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেওয়া যাচ্ছে না।" তিনি আরও বলেন, "সরকার তদন্ত কমিশনের সুপারিশ মেনে নিয়েছে এবং এ ব্যাপারে যথাবিহিত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬২৩ ঘ.