ইসলামাবাদ, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের চালকহীন বিমানের হামলায় কমপক্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
একইদিনে এটি ছিল ড্রোন বিমান থেকে দ্বিতীয়বারের হামলা।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, "আমরা ২৫ জঙ্গি নিহত হওয়ার খবর পেয়েছি।"
আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জানান, জঙ্গিদের গাড়িবহর লক্ষ্য করে এই হামলায় ২৫ থেকে ৩০ জঙ্গি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩৩ ঘ.
bdnews24