মস্কো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়াকে অতীতের সব বিরোধ ঝেড়ে ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়াসহ পরমাণু যুদ্ধের হুমকি ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধশালী ভবিষ্যত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাশিয়া সফরের ২য় দিনে মঙ্গলবার মস্কোর নিউ ইকোনোমিক স্কুলের ছাত্রদের উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এই আহ্বান জানান।
রাশিয়াকে পুনরায় আশ্বস্ত করার চেষ্টা নিয়ে ওবামা বলেন,"যুক্তরাষ্ট্র শক্তিশালী, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী রাশিয়া চায়।" তিনি বলেন, রাশিয়া বৃহৎ শক্তি হিসাবে সঠিক স্থান করে নিতে পারলে অংশীদারিত্ব শক্তিশালী হবে।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ করা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েরই লক্ষ্য উল্লেখ করে ওবামা বলেন, "রাশিয়ার জাতীয় স্বার্থ নির্ধারণ করা আমার কাজ নয়। আমি যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উভয়ের স্বার্থই এক।"
পূর্ব এশিযা কিংবা মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র থেকে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র কেউই লাভবান হবে না বলে মন্তব্য করেন ওবামা।
তিনি বলেন, "এ কারণেই আমাদের উচিত উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু অস্ত্র সমৃদ্ধ হয়ে ওঠার চেষ্টার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে।"
আগামী দু'দশকে পরমাণু অস্ত্র বিস্তার ঠেকানোর জন্য ওবামা রাশিয়াকে আমূল পরিবর্তনের ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আসুন আমরা সেই ভবিষ্যতের দিকে তাকাই যা পুরোনো যুগের সব সন্দেহ, বাধা বিঘ
bdnews24