২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উরুমুছিতে উইগুরদের ওপর হামলার চেষ্টা হানদের

চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমুছিতে মঙ্গলবার হান চীনাদের লোহার রড ও ধারালো অস্ত্র হাতে বিভিন্ন গলিতে ঢুকে উইগুর মুসলমানদের খুঁজতে দেখা যায়। তারা উইগুরদের একটি অ্যাপার্টমেন্ট ভবনেও ঢোকার চেষ্টা চালায়। রোববারের জাতিগত দাঙ্গায় ১৫৬ জন নিহত ও সহস্রাধিক আহত হওয়ার পর পুলিশ ১৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এই গণগ্রেপ্তারের প্রতিবাদে উরুমুছিতে বিক্ষোভ করেছে উইগুর। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

উরুমচি, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমুছিতে মঙ্গলবার হান চীনাদের লোহার রড ও ধারালো অস্ত্র হাতে বিভিন্ন গলিতে ঢুকে উইগুর মুসলমানদের খুঁজতে দেখা যায়। তারা উইগুরদের একটি অ্যাপার্টমেন্ট ভবনেও ঢোকার চেষ্টা চালায়। রোববারের জাতিগত দাঙ্গায় ১৫৬ জন নিহত ও সহস্রাধিক আহত হওয়ার পর পুলিশ ১৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এই গণগ্রেপ্তারের প্রতিবাদে উরুমুছিতে বিক্ষোভ করেছে শ'শ' উইগুর। দাঙ্গা পুলিশের সঙ্গে উইগুর ও হান চীনা দুপক্ষেরই সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ইট-পাটকেলের জবাবে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। নগরীতে রাতে কারফিউ জারি করা হয়েছে। চীনের সংখ্যাগুরু হান জাতির লোকজন মঙ্গলবার মাংস কাটার ছুড়ি-ভোজালি, লোহার পাইপ ও লাঠি নিয়ে উইগুরদের দোকান-পাটে হামলা চালায়। হানদের অনেকে চিৎকার করে বলতে থাকে, উইগুরদের ওপর হামলা চালাও"। বেশকিছু হান একটি অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়ির অংশে ঢুকে পড়ে। তবে অ্যাপার্টমেন্টটির বাসিন্দা উইগুর নারীপুরুষরা ছাদ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল মেরে তাদের প্রতিহত করে। পুলিশ পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সহিংসতার দুইদিন পর গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে উইগুর বিক্ষোভকারীরা বলেছে, তাদের পরিবারের সদস্যদের ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদক একথা জানিয়েছেন। মালিয়া নামক এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, "পুলিশ গতকাল আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। এর কারণ জানায়নি তারা। তারা কেবল তাকে তুলে নিয়ে গেছে।" উইগুর বিক্ষোভকারীদের বেশির ভাগই নারী। স্বামী, ভাই এবং সন্তানের পরিচয়পত্র হাতে নিয়ে তারা বিক্ষোভ করেছে। এদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে, পাল্টা বিক্ষোভে উইগুরদের দোকানপাট ভাঙচুর করেছে শ' শ' জাতিগত হান চীনা। সহিংসতা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও জিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির নেতা ওয়াং লেকুয়ান বলছেন, উত্তেজনা প্রশমিত হয়েছে। তবে লড়াই এখনও শেষ হয়নি বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। জিনজিয়াংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াং এর উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনি কর্মকর্তাদের বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সংগ্রামে নামার ডাক দিয়েছেন। প্রায় ২ হাজার সেনা, পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মী সোমবার বিক্ষুব্ধ দাঙ্গা-সহিংসতা নিয়ন্ত্রণে আনার পর উরুমচিতে আবারও বিক্ষোভ শুরু হল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মোট ১,৪৩৪ জন গ্রেপ্তার হয়েছে। স্থানীয় অধিবাসীরা রয়টার্সকে বলেছে, পুলিশ উইগুর এলাকাতেই নির্বিচারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অন্যান্য এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ছে। উরুমুছির পর সোমবার সন্ধ্যায় 'কাসগর' এ প্রায় ২০০ লোকের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সিনহুয়া একথা জানিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ বলপ্রয়োগ করেছে কিনা তা জানা যায়নি। তবে কাসগর বিমানবন্দর ও শহরতলীর মাঝের এলাকায় চেকপয়েন্ট বসানো হয়েছে। কাসগরের অবস্থান সিনচিয়াংয়ের পশ্চিমে। এশিয়ার মানবাধিকার পরিস্থিতি তদারককারী সংস্থার এডভোকেসি ডাইরেক্টর সোফি রিচার্ডসন চীনের এই সহিংসতার ঘটনার তদন্ত আহ্বান করেছেন। তিনি বলেন, "সহিংসতার সূত্রপাত যেই করুক এ অঞ্চলে জাতিগত উত্তেজনা কমাতে সরকারের উচিত উইগুরদের ক্ষোভের বিষয়টিতে নজর দেওয়া। যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়।" মানবাধিকার গ্র"পগুলো বিক্ষোভ দমনাভিযানের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে এতে করে জাতিগত উত্তেজনা আরও বাড়বে। চীনে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। বেইজিংয়ের ৩,২৭০ কিলোমিটার পশ্চিমে উরুমুছি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ে। জুনের শেষ দিকে শাওগুয়ানে সরকারের হান চাইনিজ এবং উইগুর ফ্যাক্টরি কর্মীদের সংঘর্ষ (ওই সংঘর্ষে দুই উইগুর নিহত হয়) সামাল দেওয়ার বিষয়টি নিয়ে সিনচিয়াংয়ের রাজধানী উরুমুছির রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে স্থানীয় উইগুররা। তারা গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দাঙ্গাপুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সরকার জাতিগত এই অস্থিরতাকে তাদের ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। সরকার এই উত্তেজনার জন্য জাতিগত মুসলিম উইগুর স