মস্কো, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার মস্কোয় পৌঁছেছেন। রাশিয়ার নেতাদের সঙ্গে তিনি উভয় দেশের পরমাণু অস্ত্র কমানোর একটি রূপরেখা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে এটাই ওবামার প্রথম রাশিয়া সফর। দু'দেশের কঠিন সম্পর্ক তার এ সফরের মাধ্যমে সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ক্রেমলিনে সোমবারেই ওবামা রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকে বসবেন এবং ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছনো অস্ত্রহ্রাস সংক্রান্ত বিষয়টি বৈঠকে তাদের সামনে পেশ করা হবে।
ওবামার এয়ার ফোর্স ওয়ান বিমানটি স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করলে ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ তাকে ও তার পরিবারকে স্বাগত জানান। শীতের মৌসুম না হওয়া সত্ত্বেও মস্কোতে এসময় বেশ ঠান্ডা পড়ছিল। আকাশ ছিল মেঘাছন্ন।
ওবামার এই অবতরণ পর্বটি অবশ্য রাশিয়ার টেলিভিশনে সরাসরি স
bdnews24