বেইজিং, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে রোববার বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০'রও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে কয়েকশ লোক। কয়েক দশকের মধ্যে এটিই চীনে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
বেইজিংয়ের ৩,২৭০ কিলোমিটার পশ্চিমে উরুমকি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় হতাহতের ওই ঘটনা ঘটে। সরকার বোরবার উরুমকির রাস্তায় ৩০০ থেকে ৫০০ লোক বিক্ষোভ করেছে বলে জানালেও অন্যান্য কয়েকটি সূত্রে বিক্ষোভকারীরা সংখ্যা ৩ হাজার উল্লেখ করা হয়েছে।
জুনের শেষ দিকে শাওগুয়ানে সরকারের হান চাইনিজ এবং উইঘুর ফ্যাক্টরি কর্মীদের সংঘর্ষ (ওই সংঘর্ষে দুই উইঘুর নিহত হয়) সামাল দেওয়ার বিষয়টি নিয়ে জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে স্থানীয় উইঘুররা। তারা গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দাঙ্গাপুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
সরকার জাতিগত এই অস্থিরতাকে তাদের ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। চীনের আধা সরকারি একটি বার্তা সংস্থা নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জন হয়েছে বলে জানিয়েছে। উরুমকি শহরের কমিউনিস্ট পার্টির প্রধান লি ঝি'র উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি একথা জানায়। লি সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার অন্য একটি প্রতিবেদনে আঞ্চলিক পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে সহিংসতায় ৮১৬ জন আহত হয়েছে। এই প্রতিবেদনে নিহতের সংখ্যা ১২৯ উল্লেখ করা হয়।
সিনহুয়া জানিয়েছে, সহিংসতায় জড়িত প্রধান ১০ জনসহ কয়েক শ' লোককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনহুয়া আরও জানায়, সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জিনজিয়াং এর অন্য অঞ্চলগুলোতে সহিংসতার তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।
জিনজিয়াং টেলিভিশনে স
bdnews24