২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তের তালেবান ঘাঁটিতে পাকিস্তানের জঙ্গিবিমান হামলা

উত্তরপশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তের তালেবান ঘাঁটিতে রোববার জঙ্গিবিমান থেকে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। অধিবাসীরা একথা জানিয়েছে। ওদিকে, জঙ্গিরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার ব্যাপারে আদিবাসীদের সতর্ক করে দিয়ে লিফলেট বিলি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

পেশোয়ার, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তরপশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তের তালেবান ঘাঁটিতে রোববার জঙ্গিবিমান থেকে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। অধিবাসীরা একথা জানিয়েছে। ওদিকে, জঙ্গিরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার ব্যাপারে আদিবাসীদের সতর্ক করে দিয়ে লিফলেট বিলি করছে। গত দু'মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে লড়াই জোরদার করেছে পাকিস্তান। সর্বশেষ বিমান হামলা চলছে আফগান সীমান্তের তালেবান ঘআটি উত্তর ওয়াজিরিস্তানের প্রধান মিরানশাহ শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে। ওই এলাকার দোকানদার মোহাম্মদ খান রয়টার্সকে ফোনে বলেছেন, আকস্মিক হামলা হয়েছে। জঙ্গিবিমান এসে কয়েকমিনিট চক্কর দিয়েছে এবং জঙ্গিদের ওপর বোমা বর্ষণ করে চলে গেছে। আমি ৫ জঙ্গির লাশ পড়ে থাকতে দেখেছি। খান বলেন, "নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, বিমান হামলায় জঙ্গিদের দুটি আস্তানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর আগে পাকিস্তানের তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের মিত্ররা লিফলেট বিলি করে আদিবাসীদের তাদের বিরুদ্ধে সংগঠিত না হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তালেবানদের বিরুদ্ধে কোনও কমিটি বা জির্গা গঠন করা হলে এর নেতাদেরকে হত্যা করা হবে বলে লিফলেটে হুমকি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৮ ঘ.