২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়েজ খাল দিয়ে ইরানের কাছে গিয়েছিল ইসরায়েলি সাবমেরিন

ইসরায়েলের একটি সাবমেরিন নৌ-মহড়ার অংশ হিসেবে গত মাসে সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে গিয়েছিল। দেশটির প্রতিরক্ষাবাহিনীর একটি সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, ইরানকে লক্ষ্য করে এই অস্বাভাবিক যাত্রার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

জেরুজালেম, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েলের একটি সাবমেরিন নৌ-মহড়ার অংশ হিসেবে গত মাসে সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে গিয়েছিল। দেশটির প্রতিরক্ষাবাহিনীর একটি সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, ইরানকে লক্ষ্য করে এই অস্বাভাবিক যাত্রার আয়োজন করা হয়। ইসরায়েল ধীর্ঘদিন থেকেই তার ডলফিন শ্রেণীর তিনটি সাবমেরিনকে সুয়েজ খাল থেকে দূরে রেখেছিল যাতে মিশরীয়দের নজরে না পরে। এই সাবমেরিনগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। গত মাসের কখন সাবমেরিনটি ভূমধ্যসাগর ত্যাগ করেছিল তা স্পষ্ট নয়। একটি সূত্র বলেছে, বেশ কয়েকমাসে আগেই সাবমেরিনটির যাত্রার বিষয়টি ঠিক করা হয়েছিল তাই ইরানের নির্বাচন-পরবর্তী পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সাবমেরিনগুলো সাধারণত ভূমধ্যসাগরে থাকে। ডিজেলচালিত সাবমেরিনগুলোকে সুয়েজ খাল এড়িয়ে লোহিত সাগরে যেতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হবে যাতে কয়েক সপ্তাহ লেগে যাবে। এতে ইরানের সম্ভাব্য পরমাণু হামলার মুখে ইসরায়েলের সাবমেরিনশক্তি কোনো কাজে আসবে না। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে কোনো হামলা চালাতে হলেও ইসরায়েলকে এই প্রচলিত সাবমেরিন মোতায়েন করতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষার একটি সূত্র জানিয়েছে, গত মাসে ইসরায়েলি নৌবাহিনী এইলাত নৌ-ঘাঁটির অদূরে একটি মহড়া চালিয়েছে। এতে একটি ডলফিন সাবমেরিন অংশ নেয়। মিশর ও জর্ডানের মাঝখানে লোহিত সাগরের ১০ কিলোমিটার উপকূল জুড়ে এলিয়াতে ইসরায়েলের একটি নৌ-ঘাঁটি রয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন সেখানে সাবমেরিন ভেড়ার ব্যবস্থা নেই। সুয়েজ হয়ে লোহিত সাগরে সাবমেরিন পাঠানোকে প্রতিরক্ষা সূত্রটি "ইসারয়েলি নীতির অবশ্যই পরিবর্তন" অভিহিত করেছেন। তবে সাবমেরিনটি সুয়েজখাল অতিক্রম করতে মিশরীয়দের অনুমোদন নিয়েছিল কি না সে ব্যাপারে সুত্রটি কিছু জানায়নি। শুক্রবার জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রথম এ খবরটি প্রকাশ হয়। ইসরায়েলি সেনা মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মিশরীয় কর্তৃপক্ষ বলেছে, তারা সামরিক বিষয়সংক্রান্ত খবরটি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটাই করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪২ ঘ.