২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় নতুন তিন প্রজাতির ডায়নোসরের সন্ধান

ডায়নোসরের তিনটি নতুন প্রজাতির ফসিলের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। এরমধ্যে একটি জুরাসিক পার্ক ছবিতে দেখানো মাংসভোজী ভিলোসিরাপটর থেকেও বিশাল আকৃতির। এই আবিষ্কারে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাগৈতিহাসিক অতীত হয়তো আরও বৈচিত্র্যপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সিডনি, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডায়নোসরের তিনটি নতুন প্রজাতির ফসিলের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। এরমধ্যে একটি জুরাসিক পার্ক ছবিতে দেখানো মাংসভোজী ভিলোসিরাপটর থেকেও বিশাল আকৃতির। এই আবিষ্কারে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাগৈতিহাসিক অতীত হয়তো আরও বৈচিত্র্যপূর্ণ। ফসিলগুলো পাওয়া গেছে অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডে। এরমধ্যে দুটি প্রজাতি তৃণভোজী এবং অন্যটি বিরাট আকৃতির কার্নিভোর ডায়নোসর। ১৯৮১ সালের পর প্রথম এত বড় ডায়নোসরে ফসিল মাটির গর্ভ থেকে তোলা হল। এসব ডায়নোসর ৯ কোটি ৮০ লাখ বছর আগের থেকে মধ্য ক্রিটেইফাস যুগের। পেলিওনটোলজিস্ট ও 'মিউজিয়াম ভিক্টোরিয়ার' বিজ্ঞানবিভাগের প্রধান বেন কিয়ার শুক্রবার এই তথ্য জানিয়ে বলেন, "প্রাচীন অস্ট্রেলিয়া মহাদেশের দুটি নতুন প্রজাতির দীর্ঘ গলার ডায়নোসরের সন্ধানই শুধু পাইনি, আমরা প্রথমবারের মতো অতিকায় শিকারি প্রাণীর (কার্নিভোর ডায়নোসর) অস্তিত্ব খুঁজে পাওয়ারও ঘোষণা দিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২২ ঘ.