২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ফ্রান্সের বিমানটি মাঝ-আকাশে ধ্বংস হয়নি

গত মাসে ২২৮ জন আরোহী নিয়ে আটলান্টিকে বিধ্বস্ত হওয়া এয়ার ফ্রান্সের বিমানটি মাঝ-আকাশে ধ্বংস হয়নি। অখণ্ড অবস্থাতেই বিমানটি পূর্ণগতিতে পানিতে আছড়ে পড়েছিল। ফরাসি তদন্তকারীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

প্যারিস, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত মাসে ২২৮ জন আরোহী নিয়ে আটলান্টিকে বিধ্বস্ত হওয়া এয়ার ফ্রান্সের বিমানটি মাঝ-আকাশে ধ্বংস হয়নি। অখণ্ড অবস্থাতেই বিমানটি পূর্ণগতিতে পানিতে আছড়ে পড়েছিল। ফরাসি তদন্তকারীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে। ১ জুন ফ্লাইট এএফ ৪৪৭ বিমানটি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ফ্রান্সের বিমান দুর্ঘটনা সংক্রান্ত বোর্ড বিইএ'র পক্ষে তদন্তকারী দলের প্রধান অ্যালিয়ান বুইলার্ড বলেছেন, "উড়াল অবস্থায় বিমানটি ধ্বংস হয়নি। সম্ভবত সেটি জোরালো গতিতে খাড়াভাবে সাগরের পানিতে আঘাত করেছিল।" তিনি জানান, ওই সময়ে বিমানটির নিয়ন্ত্রণভার ব্রাজিলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারস থেকে সেনেগালের হাতে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর ঘটেনি। বুলিয়ার্ড বলেন, ফ্লাইট এএফ ৪৪৭ এর পাইলটরা তিনবার সেনেগালের রাজধানী ডাকারের ডাটা ব্যবস্থার সঙ্গে সংযোগ সাধন করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয় সম্ভবত এই কারণে যে, ফ্লাইটটির চলার পথের পরিকল্পনা ডাকার পায়নি। তিনি বলেন, "এটি অস্বাভাবিক ব্যাপার।" বুলিয়ার্ড আরও জানান, বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করতে ছয়ঘণ্টা কেন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে। এয়ারবাস এ৩৩০ বিমানটির ফ্লাইট রেকডার্সের (ব্ল্যাকবক্স) সন্ধান ১০ জুলাই পর্যন্ত চলবে বলে তিনি জানান। ফ্লাইট রেকডার্স সীমিত সময় পর্যন্ত সংকেত দেওয়ার পর থেমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৭ ঘ.