২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ-কে পরমাণু-আলোচনার আগে ক্ষমা চাওয়ার দাবি ইরানের

ইরান প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী অস্থিতিশীলতায় ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপের অভিযোগ করে ২৭ জাতি সংস্থাটির প্রতি তেহরানের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে হলে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর প্রধান এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

তেহরান, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী অস্থিতিশীলতায় ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপের অভিযোগ করে ২৭ জাতি সংস্থাটির প্রতি তেহরানের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে হলে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর প্রধান এই দাবি জানান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স মেজর জেনারেল হাসান ফিরোজাবাদীকে উদ্ধৃত করে বলেছে, "নির্বাচন পরবর্তী দাঙ্গায় এই গ্র"পটি (ইইউ) হস্তক্ষেপ করায় ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনার যোগ্যতা হারিয়েছে।" ফিরোজাবাদী বলেন, "ওই বিরাট ভুলের জন্য ক্ষমা না চাইলে পরমাণু আলোচনা নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই।" ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের আলোচনার নেতৃত্ব দিয়ে আসছে ইইউর অন্যতম তিন প্রভাবশালী সদস্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। পশ্চিমের সন্দেহ পরমাণু বোমা বানানোই দেশটির লক্ষ্য। তবে ইরানের দাবি জ্বালানি শক্তি বাড়ানোই তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৯ ঘ.