লস এঞ্জেলেস, জুন ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের শেষকৃত্য আয়োজন এখনও পুরোপুরি শেষ হয়নি। ২য় ময়নাতদন্তের ফল জানার অপেক্ষায় রয়েছে তার পরিবার। সোমবার একথা জানিয়েছেন জ্যাকসনের বাবা জো জ্যাকসন।
লস এঞ্জেলেসের পারিবারিক বাড়ির সামনে জো জ্যাকসনকে তার ছেলের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন," আমরা এখনও এর জন্য প্রস্তুত নই। কোনও দিনক্ষণ এখনও ঠিক করিনি। কারণ, ২য় ময়নাতদন্তের ফলে জানার জন্য আমরা অপেক্ষা করছি।"
পপ সম্রাট জ্যাকসন গত বৃহস্পতিবার মারা যান। সরকারি ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি এখনও। জ্যাকসনের পরিবারের ইচ্ছায় তার মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে গত শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৪৪৭ ঘ.
bdnews24