২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে দূতাবাস কর্মী আটকের ঘটনায় ক্ষুব্ধ ব্রিটেন

ইরানে নির্বাচন পরবর্তী সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে তেহরানে ব্রিটিশ দূতাবাসের ৮ ইরানি কর্মচারী আটকের ঘটনায় রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। এর মধ্য দিয়ে কর্মীদেরকে হয়রানি এবং ভীতসন্ত্রস্ত করা হচ্ছে অভিযোগ করে ব্রিটেন আটককৃতদের মুক্তি দাবি করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

তেহরান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে নির্বাচন পরবর্তী সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে তেহরানে ব্রিটিশ দূতাবাসের ৮ ইরানি কর্মচারী আটকের ঘটনায় রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। এর মধ্য দিয়ে কর্মীদেরকে হয়রানি এবং ভীতসন্ত্রস্ত করা হচ্ছে অভিযোগ করে ব্রিটেন আটককৃতদের মুক্তি দাবি করেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার জানায়, "ব্রিটিশ দূতাবাসের আটজন স্থানীয় কর্মী যারা বিক্ষোভ-সহিংসতায় অনেকখানি ভূমিকা রেখেছে, তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।" কোনও সূত্র উল্লেখ না করে ফার্স আরও জানায়," এই দলটি বিক্ষোভে উস্কানি দিতে সক্রিয় ভূমিকা পালন করে।" ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভিও ইরানি সূত্রের উদ্ধৃতি দিয়ে একই প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য জনরোষ নয় বরং বিদেশি শক্তিকে দায়ী করার ইরানি কট্টরপন্থি নেতাদের প্রচেষ্টা আরও স্পষ্ট হল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, প্রায় ৯ জন কর্মী আটক হয়েছে। তবে এদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কর্ফুতে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, " যাদেরকে মুক্তি দেওয়া হয়নি তাদের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এটি হয়রানি এবং ভীতসন্ত্রস্ত করার পদক্ষেপ। এটি মেনে নেওয়া যায় না।" তিনি বলেন ,"তেহরানে সা