২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সমাহিত করার জন্য মাইকেল জ্যাকসনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার লস এঞ্জেলেসের কাউন্টি করোনারের মুখপাত্র একথা জানিয়েছেন। ময়নাতদন্তের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে ব্যর্থতার পর জ্যাকসনের মৃতদেহ হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঔস এঞ্জেলেস, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- সমাহিত করার জন্য মাইকেল জ্যাকসনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার লস এঞ্জেলেসের কাউন্টি করোনারের মুখপাত্র একথা জানিয়েছেন। ময়নাতদন্তের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে ব্যর্থতার পর জ্যাকসনের মৃতদেহ হস্তান্তর করা হয়। জ্যাকসনের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করতে পরিবারের সদস্যরা লসএঞ্জেলেসের শহরতলীতে তার বাবার বাড়িতে জড়ো হচ্ছে বলে জানা গেছে। তবে শেষকৃত্যানুষ্ঠানের কোনও পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। কোরোনারের কর্মকর্তারা জানান, জ্যাকসনের দেহে আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে আরও পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। গুজব চলছে জ্যাকসন তার মৃত্যুর কিছুক্ষণ আগে হম্বি হিলসের বাড়িতে ডাক্তারি পরামর্শমতো মাদকসমৃদ্ধ ব্যথানাশক ইনজেশন নিয়েছিলেন। এই ওষুধের মাত্রাতিরিক্ত ডোজের কারণেই তার মৃত্যু ঘটেছে বলে মনে করছে পরিবারের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৮৪৩ ঘ.